স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে চাকরি হারালেন মিসরের কোচ

মিসরের অন্যতম সফল কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কিত ঘটনাও রয়েছে তাঁর। তবে ব্যক্তিগত জীবনের একটি মামলার জেরে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন তাঁর ওপর গণমাধ্যমে উপস্থিতির নিষেধাজ্ঞা জারি করে। এসব ঘটনার প্রভাবে জাতীয় দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল এক বিবৃতিতে ইএফএ জানায়, হাসানের সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা হয়েছে। এসব ঘটনার নেতিবাচক প্রভাব জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর পড়েছে। এ কারণেই হোসাম হাসান ও তাঁর কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ঠিক তিন দিন আগে মিসরের কোচ হাসানের ব্যক্তিগত জীবন ও সাবেক স্ত্রীকে নিয়ে একটি মামলার কারণেই মূলত নিষেধাজ্ঞা দেওয়া এসেছে।

