বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

বাংলাদেশের তিন স্পিনারের সমান উইকেট এক ওয়ারিকানের

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
বাংলাদেশের তিন স্পিনারের সমান উইকেট এক ওয়ারিকানের

ঘরের মাঠে স্পিনের সুবিধা কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজ শেষে পরিসংখ্যান বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প। দুই টেস্ট মিলিয়ে বাংলাদেশের তিন স্পিনার যত উইকেট নিয়েছেন, ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকান একাই নিয়েছেন ঠিক ততটি।

বাঁহাতি এই স্পিনারের দাপটেই নিজেদের মাঠে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। আর অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

মিরপুর ও সিলেট মিলিয়ে দুই টেস্টে ১৬ উইকেট নিয়েছেন ওয়ারিকান। অন্যদিকে বাংলাদেশের তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান তিনজন মিলে নিয়েছেন সমান ১৬ উইকেট। এই একটি পরিসংখ্যানই দুই দলের স্পিন আক্রমণের পার্থক্য তুলে ধরেছে।

মিরপুরে প্রথম টেস্টে ওয়ারিকান ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে পাঁচ এবং দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ম্যাচে মোট নয়টি শিকার করেন তিনি। তার ধারাবাহিক আক্রমণে দুই ইনিংসেই বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। বিশেষ করে প্রথম ইনিংসে ভালো শুরুর পর ব্যাটিং ধস এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪২ রানে অলআউট হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তাঁর।

সিলেটেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন ওয়ারিকান। প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডারে চাপ তৈরি করেন। দ্বিতীয় ইনিংসে নেন আরও তিনটি। তাওহিদ হৃদয়কে বোল্ড করে টেস্ট ক্যারিয়ারের শততম উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

সিরিজসেরার পুরস্কার নেওয়ার সময় ওয়ারিকান জানিয়েছেন, এশিয়ার কন্ডিশনে বোলিং করতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ এখানকার উইকেট তার স্পিন বোলিংয়ের ধরনকে সহায়তা করে।

তবে শুধু কন্ডিশনের সুবিধা নয়, সাফল্যের পেছনে পরিকল্পনা ও ধৈর্যের কথাও বলেছেন তিনি। ব্যাটারের দুর্বলতা বুঝে একই জায়গায় বারবার বল ফেলতে পারাকেই নিজের প্রধান শক্তি হিসেবে দেখছেন ক্যারিবীয় স্পিনার।

অন্যদিকে বাংলাদেশের স্পিন আক্রমণ দুই টেস্টেই ধারাবাহিক চাপ তৈরি করতে পারেনি। মিরপুরে ক্যারিবীয়দের স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও বাংলাদেশের স্পিনাররা পারেননি একই প্রভাব ফেলতে। সিলেটে প্রথম ইনিংসে আট উইকেট নিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ফলে সিরিজ শেষে বড় প্রশ্ন থেকে গেছে বাংলাদেশের স্পিননির্ভর কৌশল নিয়ে। ঘরের মাঠে প্রতিপক্ষের একজন স্পিনার যে সাফল্য পেলেন, স্বাগতিকদের তিনজন মিলেও তার বেশি করতে না পারা পরিকল্পনার সীমাবদ্ধতাই সামনে এনেছে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...