বর্ষসেরাদের তালিকায় আর্জেন্টিনার একমাত্র ফুটবলার শুধু মেসি

২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই ভোট অনুষ্ঠিত হয়। প্রত্যেক ভোটারকে চারটি পজিশন থেকে সেরা তিনজন করে খেলোয়াড় নির্বাচন করতে হয়েছে। পজিশনগুলো হলো–গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড। ভোটগ্রহণ শেষে সর্বোচ্চ ভোট পাওয়া একজন গোলরক্ষক, তিনজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ডকে সরাসরি একাদশে জায়গা দেওয়া হয়। বাকি একটি জায়গা দেওয়া হয় মাঠের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া ফুটবলারকে।
নিঃসন্দেহে কয়েক প্রজন্মের ফুটবলারদের জন্য মেসি এক অনন্য অনুপ্রেরণা ও মুগ্ধতা। যার প্রতিফলন হল– ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই দলে জায়গা পাওয়া। তবে গত তিন বছরে এদলে জায়গা হয়নি এই তারকার। ২০২৬ সালে তাঁকে আবারও ফিফপ্রো একাদশে ফিরতে বিশ্বকাপের পারফরম্যান্স অনেক বেশি কার্যকরী হয়েছে। ৮ ম্যাচে ৮ গোলের পাশাপাশি করেন ৪ অ্যাসিস্ট।

