বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

মাকেতার দায়িত্ব নিয়ে ভুল খবর, ব্যাখ্যা দিল বিসিবি

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
মাকেতার দায়িত্ব নিয়ে ভুল খবর, ব্যাখ্যা দিল বিসিবি

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মালিবংওয়ে মাকেতা। সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন সফরে নতুন কোনো পদে নয়, জাতীয় দলের সহকারী কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। তার দায়িত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় এবার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বোর্ড।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করেছে বিসিবি। মাকেতার দায়িত্ব সম্পর্কে সংবাদমাধ্যমের একাংশে ভুল তথ্য প্রকাশিত হওয়ায় উদ্বেগও জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরে মালিবংওয়ে মাকেতা বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

বোর্ড স্পষ্ট করেছে, মাকেতা বর্তমানে জাতীয় দলের সহকারী কোচ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তিনি সেই পদেই নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে এই সংশোধিত তথ্য বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি।

এর আগে সোমবার (৯ নভেম্বর) ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানায়, দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং বিভাগের দায়িত্ব সামলাবেন মাকেতা। বিসিবির এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ আশিকুর রহমানের পরিবর্তে এই দায়িত্ব পালন করবেন তিনি।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছিল, আশিকুর রহমানকে বাংলাদেশ 'এ' দলের কোচিং স্টাফে যুক্ত করা হচ্ছে। কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টারস ইমার্জিং কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি।

তবে মঙ্গলবারের বিবৃতিতে মাকেতার আনুষ্ঠানিক পদ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। যদিও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফিল্ডিং অনুশীলনের কোনো নির্দিষ্ট অংশ দেখভাল করবেন কি না, সে বিষয়ে আলাদা করে কিছু জানায়নি বোর্ড।

গত ২ অক্টোবর বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে মাকেতাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত। এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা 'এ' দল, অনূর্ধ্ব-১৯ দল এবং জাতীয় একাডেমিতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। বুধবার বাকি সদস্যদের রওনা হওয়ার কথা রয়েছে।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই সফরের আগে কোচিং স্টাফের দায়িত্ব নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই আনুষ্ঠানিক বিবৃতি দিল বিসিবি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...