বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুনশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’
বিজ্ঞাপন

বাংলাদেশের ‘ফেবারিট’ প্রমাণের ম্যাচ আজ

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
বাংলাদেশের ‘ফেবারিট’ প্রমাণের ম্যাচ আজ

প্রথম ম্যাচে বাংলাদেশের জয় এলেও আক্রমণভাগের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। ভুটানের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেও মাত্র একটি গোল পেয়েছে দল। গোলের সামনে আরও কার্যকর হওয়ার প্রয়োজনীয়তা মানছেন হামজাও। তবে সুযোগ তৈরি করতে পারায় আশাবাদী তিনি, ‘না, আমি চিন্তিত নই। সুযোগ তৈরি করতে না পারলে চিন্তিত হতাম। তবে প্রকৃতপক্ষে আমরা সুযোগ তৈরি করছি। আমিও সুযোগ নষ্ট করেছি; মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে আমার গোল করা উচিত ছিল। তবে আমরা যেহেতু সুযোগ তৈরি করছি, ইনশা আল্লাহ খুব দ্রুতই সেগুলো গোলে রূপান্তর করতে পারব।’

‘মেক শিফট’ স্ট্রাইকার হিসেবে খেলে ভুটানের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি বিশ্বনাথ ঘোষ। তবে তাঁর এই যাত্রায় বাদ সেধেছে ডান পায়ের চোট। গতকাল চোটের কারণে অনুশীলন করতে পারেননি। একাদশে ফিরতে পারেন ভুটান ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম।

একই সঙ্গে দরজা খুলতে পারে ফারহান আলী ওয়াহিদেরও। যদিও ইংল্যান্ডপ্রবাসী এই ফরোয়ার্ড দলের সঙ্গে অনুশীলন করতে পেরেছেন গতকাল। ঘরের মাঠে তাঁর ‘প্রথম’ ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে পাঁচ বছর আগের এক পুরোনো হিসাবও। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের শেষ দেখা হয়েছিল ২০২১ সালের নভেম্বরে, কলম্বোর চার জাতি টুর্নামেন্টে। সেদিন ঘরের মাঠে শেষ মুহূর্তের বিতর্কিত এক পেনাল্টি গোলে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সেই জয়সূচক গোল করা ওয়াসিম রাজিক আজও থাকবেন।

প্রতিশোধের চেয়ে বাংলাদেশের বড় লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাওয়া। হামজা যে দলকে সাফের ফেবারিট মনে করছেন, সেই দাবির প্রমাণ দেওয়ার পালা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...