বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

‘চুপ কর, তুই পাকিস্তানি’, লর্ডসে অপমানিত খাজা

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
‘চুপ কর, তুই পাকিস্তানি’, লর্ডসে অপমানিত খাজা

বইয়ে খাজা লিখেছেন, ‘মনে হচ্ছিল, একদল কুকুর তাদের পরবর্তী শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছে। সবাই একসঙ্গে গালাগাল করছিল। আমাদের উদ্দেশ করে নানা অশ্রাব্য কথা বলছিল। আমি যা শুনছিলাম, তা বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে বিস্ময়ে শুধু হেসেছি। এটা কি সত্যিই লং রুম? বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও অভিজাত ক্রিকেট ক্লাবের অংশ, যেখানে সদস্য হওয়ার অপেক্ষায় থাকতে হয় ৩০ বছরেরও বেশি সময়? নাকি আমরা এজবাস্টনের কুখ্যাত হোলিস স্ট্যান্ডে চলে এসেছি? হোলিস স্ট্যান্ডের প্রতি অসম্মান করছি না, কারণ তারা কখনো আমাদের সঙ্গে এমন আচরণ করেনি।’

ঘটনার বিস্তারিত জানিয়ে খাজা বলেন, ‘আমাদের মাঝে ছিল শুধু একটি দড়ি, দূরত্বও ছিল প্রায় ২০ সেন্টিমিটার। প্রথম ব্যক্তিকে বলেছিলাম, ‘আবার আমার কানে চিৎকার করার সাহস দেখিও না, হতভাগা।’ এরপর সামনে এগোতেই আরেকজনকে বলতে শুনলাম, ‘চুপ কর, তুই পাকিস্তানি।’ তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’

তবে বর্ণবাদী মন্তব্যটি ঠিক কে করেছিলেন, তা নিশ্চিত করতে পারেননি খাজা। তাঁর ধারণা, প্রথম যে ব্যক্তির সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছিল, তিনিই ওই মন্তব্য করেছিলেন। কারণ, ওই ব্যক্তি তখনো তাঁর সামনে চিৎকার করছিলেন এবং থুতু ছিটাচ্ছিলেন।

খাজা বলেন, ‘ঠিক কে এই কথা বলেছিল, তা আমি জানি না। আমি শুধু এটুকুই জানি, প্রথম যে ব্যক্তিকে সামনে পেয়েছিলাম, তাকেই অভিযুক্ত ভেবেছিলাম। সে তখনো আমার মুখের সামনে চিৎকার করছিল, থুতু ছিটাচ্ছিল। তাই আমি ধরে নিয়েছিলাম, লোকটি সে-ই। নিরাপত্তাকর্মীদের বলেছিলাম, ‘এই লোকটিকে এখান থেকে বের করে দিন!’

ওই ঘটনার পর অসদাচরণের দায়ে এমসিসি তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করে। তদন্ত শেষে তাঁদের একজনকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়। অন্য দুজনকে যথাক্রমে সাড়ে চার বছর ও আড়াই বছরের জন্য নিষিদ্ধ করে ক্লাবটি।

উল্লেখ্য, ২০২৩ সালের অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংকে কেন্দ্র করে লর্ডসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ম্যাচটি ৪৩ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...