ভারতের বিপক্ষে দল ঘোষণার পরও নিউজিল্যান্ডের কীসের দুশ্চিন্তা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় ও চতুর্থ অস্ট্রেলিয়া আর ভারত। এতে করে ভারত, নিউজিল্যান্ড দুই দলের জন্যই সিরিজটি ফাইনালে উঠতে খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টারও এই সিরিজকে গুরুত্ব সহকারে দেখছেন। ২০২১ সালে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর আবারও ফাইনালে ওঠার লক্ষ্য ব্ল্যাক ক্যাপসদের। ওয়াল্টার বলেন, ‘এই সিরিজের মধ্য দিয়েই ব্ল্যাক ক্যাপসদের জন্য রোমাঞ্চকর টেস্ট ক্রিকেটের গ্রীষ্মকাল শুরু হচ্ছে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে যে দলটি খেলেছিল, বর্তমান স্কোয়াডও অনেকটাই সেই দলের মতো।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের চিন্তাও মাথায় রয়েছে ওয়াল্টার। দলের অবস্থা যেমনই হোক, ভারত সিরিজকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টের ব্যাপার রয়েছে। তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলাই আমাদের মূল লক্ষ্য।’

