বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

ক্যারিককে সরিয়ে যুক্তরাষ্ট্রের কোচকে আনছে ম্যানচেস্টার

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
ক্যারিককে সরিয়ে যুক্তরাষ্ট্রের কোচকে আনছে ম্যানচেস্টার

ইএসপিএনের সূত্রের দাবি, মৌসুমের শুরুতে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্যারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার অধীনে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানির তিনে নেমে গেছে ইউনাইটেড। ১০ ম্যাচে ১ জয়, ৫ ড্র ও ৪ হারে দলটি রয়েছে ১৮ নম্বরে। তবে ক্লাবের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ক্যারিককে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে হলে র‍্যাটক্লিফের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মালিক গ্লেজার পরিবারের অনুমোদনও প্রয়োজন হবে।

কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকা পচেত্তিনোর ইংলিশ ফুটবলে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পার ও চেলসির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে ২০১৮, ২০২২ ও ২০২৪ সালেও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার আলোচনায় ছিলেন এই আর্জেন্টাইন। তবে কখনোই হতে পারেননি ইউনাইটেডের। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। গত আগস্টে নতুন চুক্তি করেন পচেত্তিনো।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...