বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

খাজার বই প্রকাশের পর অস্ট্রেলিয়ার অধিনায়কের সঙ্গে স্ত্রীর ‘ঝগড়া’

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
খাজার বই প্রকাশের পর অস্ট্রেলিয়ার অধিনায়কের সঙ্গে স্ত্রীর ‘ঝগড়া’

খাজার আত্মজীবনীতে দাবি করা হয়েছে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন। সেই তালিকায় কামিন্সের নামও উল্লেখ করেছেন খাজা। শুধু কেপটাউন টেস্ট নয়, এর আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন খাজা। খাজার এমন বিস্ফোরক বক্তব্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও কামিন্সের সতীর্থ পেসার মিচেল স্টার্ক স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে আগে থেকে কিছু জানার কথা সরাসরি অস্বীকার করেছেন।

খাজার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলতে যাচ্ছেন কামিন্স। আগামী শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাঁর। নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচের তৃতীয় দিনের খেলার আগে ক্রিকেট সেন্ট্রালে এই সংবাদ সম্মেলন হবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কামিন্স জানিয়েছেন, খাজার অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পুরো বিষয়বস্তু ভালোভাবে বুঝে নিতে তিনি সময় নিয়েছেন, যাতে করে সংবাদমাধ্যমের সামনে যথাযথভাবে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে স্যান্ডপেপারগেট কাণ্ডে অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটারদের সম্পৃক্ততা এবং এ ব্যাপারে তাদের পূর্বজ্ঞান ছিল কি না, তা নিয়ে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে পারেন কামিন্স। ফলে খাজার অভিযোগের জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক কী বলেন, এখন সেটাই শুধু দেখার অপেক্ষা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...