বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার এই পেসার

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার এই পেসার

বিয়ার্ডম্যানে ২৪ রানে ৬ উইকেট অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে অভিষেকে সেরা বোলিং ফিগার। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে অভিষেকে এর চেয়ে ভালো বোলিং করেছেন মাত্র তিনজন। এই তালিকায় সবার ওপরে স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল। ২০২৪ সালে ওমানের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ঠিক কী ঘটে গেল, বুঝতে পারছি না। সবকিছু খুব দ্রুত ঘটেছে। দেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক বড় সম্মানের। কয়েকটি উইকেট পাওয়াটা বাড়তি পাওনা।’

অভিষেকের আগে কিছুটা স্নায়ুচাপে ছিলেন বলেও জানান এই পেসার, ‘শুরুতে বেশ নার্ভাস ছিলাম। প্রথম বল থেকেই শুধু নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে চেয়েছি। এরপর সবকিছু স্বাভাবিক মনে হতে থাকে।’

অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের নেতৃত্বেরও প্রশংসা করেন বিয়ার্ডম্যান, ‘এই দলের সঙ্গে থাকতে দারুণ লাগে। বাইসন (মিচেল মার্শ) অসাধারণ একজন নেতা। তিনি স্নায়ুচাপ কাটিয়ে উঠতে সাহায্য করেছেন।’

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ নভেম্বর অ্যাডিলেডে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১৮ নভেম্বর হোবার্টে। এরপর ২১ নভেম্বর মেলবোর্নে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...