বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

সাফে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তদন্তে ডিএমপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
সাফে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তদন্তে ডিএমপির কমিটি গঠন

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশি হামলার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সই করা এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটির সভাপতি করা হয়েছে ডিএমপির সচিবালয়-নিরাপত্তা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুল কবীরকে। অন্য দুই সদস্য হলেন গোয়েন্দা-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং আইএডি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তারিক আহমেদ আস সাদিক।

অফিস আদেশে বলা হয়েছে, বুধবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেটের বাইরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় মতিঝিল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রেজওয়ানুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।

এর আগে পুলিশের হামলায় একাত্তর টেলিভিশনের ক্রীড়া প্রতিবেদক হাসান সজীবসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ করে ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠন বিএসপিএ, বিএসজেএ ও বিএসজেসি। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করে তারা।

ঘটনায় দুঃখ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলার কথা জানিয়েছিলেন।

এবার অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়দায়িত্ব নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। তদন্ত শেষে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে তাদের।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...