বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

উরুগুয়ের কাছে হারের পর বাস্তবতা মেনে নিতে বলছেন আর্জেন্টিনার কোচ

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম
উরুগুয়ের কাছে হারের পর বাস্তবতা মেনে নিতে বলছেন আর্জেন্টিনার কোচ

তরুণদের জাতীয় দলের জার্সিতে মানিয়ে নিতে সময় দিতে চান স্কালোনি। একই সঙ্গে দলকে আরও স্থিতিশীল করে তোলার ওপর জোর দিয়েছেন তিনি আর্জেন্টিনার কোচ, ‘আমি চাই, তারা এই জার্সিতে খেলার সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠুক। আমাদের পরিকল্পনা এই নয় যে দল বারবার ভেঙে পড়বে। আমরা এই খেলোয়াড়দের আরও কিছুটা স্থিতিশীলতা দিতে চাই।’

তবে হারের মধ্যেও দলের ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্কালোনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সন্তুষ্ট তিনি।

স্কালোনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে বিশেষ করে দলের কিছু ভালো মুহূর্ত ছিল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দলের প্রতিক্রিয়ায় আমি সন্তুষ্ট। খেলোয়াড়েরা ঘুরে দাঁড়িয়েছে এবং ধৈর্য ধরে খেলেছে। সতীর্থদের সম্পর্কে জানতে হয়, কে কীভাবে নড়াচড়া করে, কীভাবে খেলে। এসব ম্যাচ খেলেই শেখা যায়।’

তরুণদের ওপর প্রত্যাশার চাপ না বাড়ানোর আহ্বান জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘আমরা জানি, দলের তারকা খেলোয়াড়েরা এখানে নেই। যারা আছে, তারাও ভালো খেলোয়াড়। তাদের সময় দিতে হবে। তরুণরাই ম্যাচ জেতাবে, এমনটা ভাবা ঠিক হবে না। আশা করি, তারা ম্যাচ জেতাবে। কিন্তু এখনই তাদের ওপর সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত নয়।’

আগামী মঙ্গলবার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। কয়েকজন খেলোয়াড়কে আবারও সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উরুগুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া গোলরক্ষক হেরোনিমো রুল্লির পাশেও দাঁড়িয়েছেন স্কালোনি। হজম করা গোলগুলোর জন্য রুল্লিকে দায়ী করতে নারাজ তিনি, ‘গেরো নির্ভরযোগ্য একজন গোলরক্ষক। গোলগুলোর জন্য তার কোনো দায় ছিল না। আমরা তার পারফরম্যান্সে খুশি।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...