বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

স্যান্ডপেপার বিতর্কে কামিন্সকে ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
স্যান্ডপেপার বিতর্কে কামিন্সকে ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার

তবে কার্তিকের কাছে কামিন্সের এই বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাঁর যুক্তি, বল বিকৃতির পরিকল্পনা যদি বোলারদের সুবিধার জন্য করা হয়ে থাকে, তাহলে বোলারদের বিষয়টি না জানার কথা নয়।

ক্রিকবাজকে কার্তিক বলেন, ‘ঘটনার পর একটি ছোটখাটো তদন্ত হয়েছিল এবং তিনজন খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হয়েছিল। কী ঘটছিল, তা সবাই জানত। এ ধরনের ঘটনা যখন ঘটে, তখন তা করা হয় বোলারদের স্বার্থেই। বিষয়টি খারাপ বা অন্যায় ছিল কি না, সেটা নিয়ে এখন কথা বলতে চাই না। কিন্তু অন্য দুজন যদি আমার সুবিধার জন্য এমন কাজ করে, তাহলে আমি বোলার হয়ে বিষয়টি জানব না, এটা কীভাবে সম্ভব? কেউ কীভাবে এমন দাবি করতে পারে?’

কার্তিকের মতে, বোলারদের সুবিধার জন্য বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা হলে তাঁদের বিষয়টি না জানানোর কোনো যুক্তি নেই। এ কারণে মাত্র তিনজন খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

কার্তিক আরও বলেন, ‘আমার অবাক লেগেছে, শেষ পর্যন্ত মাত্র তিনজনকে এর দায় নিতে হয়েছিল। আমার বিশ্বাস, দলের সব বোলারই বিষয়টি জানতেন। যখন বোলারদের স্বার্থে কিছু করা হচ্ছে, তখন তাঁদের কি সেটা জানানো হবে না? এমন কথা কেউ কীভাবে বিশ্বাস করতে পারে? আমরা কি কিন্ডারগার্টেনে আছি যে এমন কথা মেনে নেব?’

এ সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জনের কথাও তুলে ধরেন কার্তিক। ওয়ার্নার একসময় স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে সবকিছু প্রকাশ করবেন বলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত খাজাই মুখ খুলেছেন বলে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘অনেক দিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, ওয়ার্নার সবকিছু খুলে বলবেন। সবকিছু শেষ হলে তিনি পুরো ঘটনা প্রকাশ করবেন। কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্নার নন, উসমান খাজাই সামনে এসে বলেছেন, সবাই বিষয়টি জানতেন। আমি নিশ্চিত, সবাই জানতেন। তাঁরা সবাই এখন একই সুরে কথা বলার চেষ্টা করছেন।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...