‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগই নেই, নির্দয় হয়ে খেলতে হবে’

নাহিদ রানার মতো তারকা পেসারকে অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকা সফরেও পাচ্ছে না বাংলাদেশ। এবার পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে হবে তাসকিন আহমেদকে। পেস বোলিং বিভাগে আরও আছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। যার মধ্যে হাসান ডারউইনে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এই ম্যাচ তো বটেই, এরপর আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ফাইফার রয়েছে। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আবুধাবিতে তিনি হ্যাটট্রিক করেছেন। এই ম্যাচে তাঁর প্রতিপক্ষ আফগানিস্তান।
বাংলাদেশের পেস আক্রমণকে সমীহ করছেন বাভুমা। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘হ্যাঁ, আমরা তাদের অনেক সম্মান করছি। আমাদের ব্যাটাররা তাদের সম্মানের চোখে দেখছে। তারা (বাংলাদেশ) অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল। আমরা তাদের বিপক্ষে বাংলাদেশেও খেলেছি। যদিও সেসব কন্ডিশন পেস সহায়ক না। এখানে এমন কিছু বোলার আছে, যারা এই কন্ডিশনে কার্যকর হতে পারে এবং আমাদের ব্যাটারদের চাপে ফেলে দিতে পারে। আমরা নিজেদের বোলারদের বিপক্ষে খেলে খেলেই প্রস্তুতি নিচ্ছি।’

