মোসাদ্দেকের ১৩৭, শিরোপার আরও কাছে খুলনা

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ। শিরোপার অপেক্ষায় থাকা খুলনার বিপক্ষে ব্যাট হাতে লড়াই করছে রংপুর। শেষ রাউন্ডে ড্র করলেই রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় লিগের শিরোপা জিতবে খুলনা।
সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩০৯ রান তুলেছে ময়মনসিংহ। এর বড় কৃতিত্ব মোসাদ্দেকের। ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগের পর প্রথম শ্রেণির ক্রিকেটে আবার সেঞ্চুরি পেলেন তিনি। ১২তম সেঞ্চুরি করে দিন শেষ করেছেন ১৩৭ রানে অপরাজিত থেকে। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন আল আমিন জুনিয়র।
খেলাধুলা থেকে আরও পড়ুন

