বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

শ্রাবণের এমন ভুল প্রত্যাশা করেননি পাকিস্তান কোচও

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ এএম
শ্রাবণের এমন ভুল প্রত্যাশা করেননি পাকিস্তান কোচও

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত তিনিই ছিলেন বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা। আলী উজাইর, আদিল নবী কিংবা আলী খানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে গ্যালারিতে আশা বাঁচিয়ে রেখেছিলেন মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু ৮৬ মিনিটে তাঁরই এক ভুলে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন। এই গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়েই শনিবার রাতে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে পাকিস্তান। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের এই ভুলে ম্যাচ জিতলেও কোনো বাড়তি উচ্ছ্বাস দেখাননি পাকিস্তান কোচ নলবার্তো সোলানো; বরং শ্রাবণের প্রতি সহমর্মিতাই ঝরল তাঁর কণ্ঠে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসে বাংলাদেশের গোলরক্ষকের সেই ভুলের প্রসঙ্গ। এক সাংবাদিক সোলানোকে প্রশ্ন করেন, বাংলাদেশ গোলরক্ষকের কাছ থেকে এমন কোনো ভুল তিনি আশা করেছিলেন কি না। জবাবে ফুটবলের অনিশ্চয়তার কথাই মনে করিয়ে দিলেন পাকিস্তানের কোচ, ‘ওহ না, মানে এটি খেলারই অংশ। যেমনটা বললাম, আপনাদের খুব ভালো একটি দল আছে, খুব ভালো একজন কোচ আছেন, তো এটাই ফুটবল, বন্ধু। কখনো কখনো এমনটা ঘটে।’

সোলানোর আগে সংবাদ সম্মেলনে এসে নিজের শিষ্যকে আগলে রেখেছিলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। ফাইনালের টিকিট হাতছাড়া হওয়ার বেদনার মধ্যেও প্রতিপক্ষ কোচ সোলানোও দাঁড়ালেন শ্রাবণের পাশে। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সেই মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটা সুযোগ পেয়েছি এবং আপনি যেমন বললেন, ভুল যে কেউ করতে পারে। তবে আজ এমন অবস্থানে থাকতে পেরে, এমন ম্যাচ খেলে জিতে ফাইনালে উঠতে পেরে আমরা ভীষণ গর্বিত।’

শুধু গোলরক্ষকের ভুলের অপেক্ষায় থেকেই নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই বাংলাদেশের বিপক্ষে নেমেছিল পাকিস্তান। বিশেষ করে বাংলাদেশের মাঝমাঠের প্রাণভোমরা হামজা চৌধুরীকে নিষ্ক্রিয় করে রাখাই ছিল সোলানোর মূল ছক। সে পরিকল্পনায় সফল হওয়ার কথা জানিয়ে পাকিস্তান কোচ বলেন, ‘আমরা জানতাম ওদের হামজা আছে, সে দারুণ একজন খেলোয়াড়, দলে তার অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। সে বল পায়নি, কারণ আমরা সেই জায়গাটা আটকে দিয়েছিলাম, আর এটাই ছিল দলের পরিকল্পনার অংশ। তাকে যেন বল পায়ে স্বাধীনভাবে খেলতে দেওয়া না হয়, কারণ সে ভীষণ অভিজ্ঞ খেলোয়াড়।’

হতাশাজনক এই হারে বাংলাদেশের শিরোপা-খরা আরও দীর্ঘায়িত হলেও স্বাগতিক দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সোলানো। ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শক ও আবহে মুগ্ধ এই কোচ বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি জানি বাংলাদেশের ফুটবল অনেক উন্নতি করেছে, তবে এটাই ফুটবল। আপনারা আপনাদের দেশকে সমর্থন দিয়ে যান। এটি কেবল একটি টুর্নামেন্ট, তবে আমি বিশ্বাস করি আপনাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...