ভুলের জন্য ক্ষমা চাইলেন শ্রাবণ

ভুটানকে ১-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারায় ৪-০ গোলে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ওঠে সেমিফাইনালে। দুই ম্যাচেই ক্লিনশিট ছিল টমাস ডুলির দলের। হামজা চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, ফারহান আলী ওয়াহিদ, শমিত সোম, রাকিব হোসেন—এই পাঁচ ফুটবলার গোল করেন। তাছাড়া গতকাল শুরুর একাদশে আট প্রবাসী ফুটবলার নিয়ে খেলেছে বাংলাদেশ। ছন্দে থাকা বাংলাদেশ ২৩ বছর পর সাফে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল। পাকিস্তানের বেশ কিছু আক্রমণ দারুণভাবে সামলেছেন শ্রাবণ। কিন্তু ৮৬ মিনিটে তাঁর কী মতিভ্রম হলো, সেটা তিনিই ভালো বলতে পারবেন। এমনকি পাকিস্তান কোচ নলবার্তো সোলানোও এমন ভুল শ্রাবণের কাছ থেকে প্রত্যাশা করেননি।
খেলাধুলা থেকে আরও পড়ুন

