১১ বছর পর মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক

ক্যারিয়ারে ২৯৯ গোল করে অবসরে গিয়েছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ফলে প্রত্যাবর্তনের ম্যাচে তাঁর ৩০০তম গোল দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। তবে সেই অপেক্ষা পূরণ হয়নি। প্রথমার্ধ শেষে দর্শকদের অভিবাদন জানিয়ে মাঠ ছাড়েন তিনি। বিরতির পর তাঁর জায়গায় নামেন মাত্তেও মাজ্জিও।
রাভেন্নার হয়ে এটিই শেষ ম্যাচ কি না, তা নিশ্চিত করেননি রোনালদিনহো। বরং ভবিষ্যতে আবারও মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সময়টা খুব দ্রুত চলে গেল। ফুটবল আমার কাছে সব সময়ই এমন।’
আরও খেলার সম্ভাবনা নিয়ে রোনালদিনহো বলেন, ‘আমি জানি না। সভাপতি যদি আমাকে ডাকতে থাকেন, তাহলে আমি আবারও ফিরব। এখানে আসতে সব সময়ই ভালো লাগে। আমি সভাপতিকে বলেছি, তাঁর আমাকে প্রয়োজন হলে আমি এখানে থাকব।’
রাভেন্নার শেয়ারহোল্ডারও হয়েছেন রোনালদিনহো। ফুটবলে ফেরার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এখানে থাকা, মাঠে খেলা এবং ড্রেসিংরুমে ম্যাচের আগে প্রস্তুতি নেওয়া ছিল দারুণ আনন্দের। ফুটবল সব সময়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়।’

