বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

কঠিন সময়ে তাওহীদ হৃদয় ও লিটন দাসে ব্যাটে প্রতিরোধ গড়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পর হৃদয় ফিরলেও অপেক্ষায় ছিল লিটন। আজ দিনের খেলার শুরুতেই পেলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা।

গতকাল দিনের শেষ বলে হৃদয় আউট হলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। সফরকারীদের স্কোরবোর্ডে তখন ৩২৭ রান। লিটন মাঠ ছাড়েন নামের পাশে অপরাজিত ৯২ রান নিয়ে। আজ দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। টেস্ট ক্যারিয়ারে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি।

এই সেঞ্চুরি মেয়েকে উৎসর্গ করেছেন লিটন। গতকাল ছিল তাঁর একমাত্র মেয়ের জন্মদিন। মেয়েকে এরচেয়ে বড় উপহার দিতে পারতেন না লিটন।

দলীয় ২২ রানে ৩ ব্যাটারকে হারানোর পর হৃদয় ও তানজিদ হাসান তামিমের ৯৯ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। তবে কাগিসো রাবাদার করা ৩৫তম ওভারের প্রথম দুই বলে তামিম ও মুশফিকুর রহিম ফিরলে ফের বিপদে পড়ে অতিথিরা। ২০০ রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। কিন্তু ষষ্ঠ উইকেটে হৃদয় ও লিটনের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশ করে ১২৬ রান যোগ করেন দুজন। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হওয়ার আগে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৭ রানের নান্দনিক ইনিংস খেলেন হৃদয়।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...