বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুনশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’
বিজ্ঞাপন

রং হারানো মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম
রং হারানো মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল

গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। তবে ফিফা উইন্ডোর কারণে দেরিতে আসা চার প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় বদলে গেছে পাকিস্তানের চেহারা। সেমিফাইনালে বাংলাদেশকে হারানো দলকে অনেকে তাই ফাইনালে এগিয়ে রাখছেন। তবে ভারতের প্রধান কোচ নওশাদ মুসা পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ, ‘তারা যদি আমাদের হারাতে পারে, তবেই এগিয়ে থাকবে। প্রথম ম্যাচের আগেই আমি বলেছিলাম তারা ভালো দল এবং আমি তা সম্মান করি।’

দ্বিতীয় সারির দল নিয়ে ফাইনালে ওঠায় ভারতকে অনেকে ‘বি’ দল বলছেন। এ নিয়ে কিছুটা বিরক্ত মুসা, ‘আমার কাছে এটি কোনো “বি” দল নয়। আমার ছেলেরা যখন ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা সেরা, তখন একে “বি” দল বলব কেন?’ পাকিস্তানের শারীরিক সক্ষমতার বিপরীতে নিজেদের গতিকেই বড় অস্ত্র মানছেন তিনি, ‘আমার খেলোয়াড়েরা আরও বেশি দ্রুতগতির এবং চটপটে, যা আমার জন্য বাড়তি সুবিধা হবে। বিষয়টি নিয়ে বরং তাদেরই চিন্তিত হওয়া উচিত।’

প্রথমবার ফাইনালে উঠে আত্মবিশ্বাসের তুঙ্গে পাকিস্তান। ম্যাচকে ‘ডার্বি’ আখ্যা দিয়ে প্রতিপক্ষকে প্রচ্ছন্ন সতর্কবার্তাই দিয়ে রাখলেন দলটির কোচ নলবার্তো সোলানো, ‘আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি, আমরা কী করতে পারি এবং কীভাবে ভারতকে বিপদে ফেলতে পারি, তা আমরা জানি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানি এটি একটি বিশেষ ম্যাচ, এটি একটি ডার্বি, আমরা তা বুঝি।’

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক এই সতীর্থ ফাইনালের লড়াইকে দেখছেন সমানে সমান হিসেবে, ‘মানুষ যেন মনে রাখে সে জন্য ফাইনাল সব সময় জিততে হয়... ম্যাচের আগেই আমরা টুর্নামেন্ট জিতে গেছি, এমনটা ভাবা হবে চরম ভুল। দুই দলেরই সমান সুযোগ রয়েছে, ৫০-৫০।’ সেই সঙ্গে বদলে যাওয়ার ঘোষণাও দিয়ে রাখলেন সোলানো, ‘আমরা চাই পাকিস্তান সেই ধারণাটা বদলে দিক, যা অনেক বছর আগে সবার ছিল—পাকিস্তান মানেই খুব সহজ প্রতিপক্ষ। না, এখন থেকে ভবিষ্যতে পাকিস্তানকে হারানো যেকোনো দলের জন্যই খুব কঠিন হবে।’

স্বাগতিকদের বিদায়ের বিষাদ আর ফাঁকা গ্যালারির শঙ্কা ছাপিয়ে আজ ঢাকার সবুজ গালিচায় শেষ হাসি কারা হাসে, সেটিই দেখার।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...