সাদা-কালো ঘরে দুই বোনের আলো

জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ওয়াদিফার অনেক দিনের। ছোটবেলা থেকে সাদা-কালো বোর্ডের প্রতি ভালোবাসাই তাঁকে টেনে রেখেছে দাবার জগতে। বড় বোনের সঙ্গে একই আসরে খেললেও দুজনের মধ্যে ছিল না সেরা হওয়ার আলাদা লড়াই। তাঁদের কাছে গুরুত্বপূর্ণ ছিল শীর্ষ দুটি জায়গা নিজেদের পরিবারের মধ্যে রাখা। প্রথমবার সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশি ওয়াদিফা। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল। ছোটবেলা থেকে এই পরিবেশে বড় হয়েছি, সাদা-কালো বোর্ডের প্রতি একটা ভালোবাসা ছিল। আমাদের দুই বোনের মধ্যে তেমন কোনো আলাদা প্রতিযোগিতা ছিল না। আমরা চেয়েছিলাম যে-ই ফার্স্ট বা সেকেন্ড হোক, জায়গা দুটো যেন আমাদের দুজনের মধ্যে থাকে। প্রতি ন্যাশনালেই এমন চিন্তা থাকত, এবার প্রথমবার তা বাস্তবায়িত হলো।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

