ইতিহাসের সবচেয়ে বড় হারের পর ক্ষমা চাইলেন জাভি

নেদারল্যান্ডস তো নয়ই, খোদ জার্মানরাও হয়তো ভাবেনি—ডাচদের বিপক্ষে এত বড় জয় পাবে তারা। ঘরের মাঠ বার্লিনে উয়েফা নেশনস কাপে পরশু স্বাগতিকেরা জিতেছে ৫-০ গোলে। দুই প্রতিবেশীর লড়াইয়ে এটাই ৬৫ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় জার্মানির। এর আগে ১৯৫৯ সালে ডাচদের ৭-০ গোলে হারিয়েছিল জার্মানি। তবে এটি ডাচদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়।
জার্মানির পরশুর জয়ের নায়ক ফ্লোরিয়ান ভাইর্টস। করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন ডেরি শেরহান্ট, নিকো শ্লটারবেক ও ব্রায়ান গ্রুদা। এই জয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি।
খেলাধুলা থেকে আরও পড়ুন

