বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

নতুন এক রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টিনার গোলরক্ষক

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
নতুন এক রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টিনার গোলরক্ষক

প্রিমিয়ার লিগে চোয়ালে আঘাত পাওয়ার পর অনুশীলনের সময় বিশেষ সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করেন এমিলিয়ানো মার্তিনেস। আজ তিনি কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনাকে নেতৃত্বও দিয়েছেন। মার্তিনেসের আত্মনিবেদনের প্রশংসা ঝরেছে কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও। ম্যাচ শেষে মার্তিনেস বলেন, ‘আমরা ভক্তদের ভালোবাসা আবারও ফিরে পেতে চাই। ব্যক্তিগতভাবে আমাকে বেশ কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। যার মধ্যে সর্বশেষ ছিল চোয়ালের হাড় ভেঙে যাওয়া। নিজের ফিটনেস ফিরে পেতে হয়েছে। কারণ, সতীর্থরা আমাকে ফিট অবস্থায় চাচ্ছেন।’

৭ অক্টোবর বেনিন ম্যাচ দিয়ে আর্জেন্টিনাকে বিদায় বলেন লিওনেল মেসি। মেসিবিহীন আর্জেন্টিনা নতুন শুরুতে হোঁচট খেয়েছে উরুগুয়ের কাছে ২-১ গোলে। ১৪ নভেম্বর লা বোম্বোনেরায় হয়েছিল এই ম্যাচ। আর আজ কর্দোবায় কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নিকো পাস, হুলিয়ান আলভারেস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো জোড়া গোল করেছেন। আরেক গোল করেছেন আলেক্সিস মাক আলিস্তার। কোস্টারিকাকে ‘সেভেন-আপ’ খাওয়ানোর পর মেসির কথা স্মরণ করেছেন মার্তিনেস। আর্জেন্টিনার তারকা গোলরক্ষক বলেন, ‘আমরা জানতাম, আমাদের বাড়তি কিছু দিতে হবে। মেসি ছাড়াও আমরা জিততে চেয়েছিলাম। ছেলেরা এখানে খেলতে ভালোবাসে এবং দলের প্রতি তারা নিবেদিত প্রাণ। তারা ধাপে ধাপে নিজেদের মানিয়ে নিচ্ছে।’

বছরটা ৭- গোলে শেষ করতে পারাটা ইতিবাচক মনে করছেন মার্তিনেস। আজ কোস্টারিকাকে হারানোর পর তিনি বলেন, ‘২০২৬ সাল এখনো আমাদের কাছে একটি ইতিবাচক বছর। আমরা বিশ্বকাপের ফাইনাল খেলেছি, আর এ জন্য আমি গর্বিত।’ স্কালোনিও ২০২৬ সালকে আর্জেন্টিনার জন্য ইতিবাচক বছর বলে অভিহিত করেছেন।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...