সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ

তবে শেষ দিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৯/৫ রানে থামে থাই মেয়েদের ইনিংস। ৩ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানার দল।
চার ম্যাচে দুই জয় ও দুই হারে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ৪। সমান পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে তৃতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের নেট রানরেট -০.১১১। অন্যদিকে বাংলাদেশের নেট রানরেট -০.১৭০। এই ব্যবধানই শেষ পর্যন্ত সুপার সিক্সে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায় নিগারদের।
বাংলাদেশের বিদায়ের পেছনে বড় ভূমিকা রেখেছে জিম্বাবুয়ের জয়ও। একই দিনে নেদারল্যান্ডস নারী দলকে ৩৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে কেলিস এনদলভুর ৪৫ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংসে ২০ ওভারে ১৬০/২ রান তোলে তারা। জবাবে নেদারল্যান্ডস ২০ ওভারে ১২৭/৭ রানের বেশি করতে পারেনি। বল হাতে ক্রিস্টিন মুতাসা তিনটি উইকেট নেন। ম্যাচসেরা হন কেলিস এনদলভু।
এই জয়ে চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে বাংলাদেশের ওপরে উঠে যায় জিম্বাবুয়ে। এতে গ্রুপের তৃতীয় দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করে তারা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্সে জায়গা পাবে। গ্রুপ বি থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। চার ম্যাচে দুই জয় পাওয়া জিম্বাবুয়ে তৃতীয় দল হিসেবে পরের পর্বে উঠেছে। অন্যদিকে চার ম্যাচের সবকটিতে হেরে কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপের তলানিতে রয়েছে থাইল্যান্ড।
শেষ ম্যাচে জয় পেলেও তা বাংলাদেশের জন্য যথেষ্ট হলো না। জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলেও সুপার সিক্সে খেলার স্বপ্ন পূরণ হলো না নিগারদের।

