শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্যচাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ ইয়াবা, যুবক আটক‎পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলমসাধারণ মানুষকে নিয়েই সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে হবে: আইসিটিমন্ত্রীমেক্সিকোর আপত্তিতে নিউইয়র্কের নিলাম থেকে সরানো হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্মআম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরুনিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তারমায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলরপ্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকুহারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ
বিজ্ঞাপন

বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা

প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম ৫ উইকেটের পাঁচটিই তুলে নেন রাবাদা। মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম— টেস্টে ১৮ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে সফরকারীদের এই পাঁচ ব্যাটারকে ফিরিয়েছেন রাবাদা।

ওয়ান্ডারার্সের গ্যালারিতে থাকা দর্শকেরা উপভোগ করছিলেন রাবাদার আগুনে বোলিং। পড়ন্ত বিকেলে দর্শকেরা বলছিলেন, ‘ওহ কেজি, আপনিই পৃথিবীর সেরা।’ তবে আক্রমণাত্মক বোলিংয়ের মাঝেও রাবাদার মধ্যে দেখা গেছে ক্লান্তির ছাপ। ক্লান্ত হওয়ার কারণ জানাতে গিয়ে তারকা প্রোটিয়া পেসার বলেন, ‘বাংলাদেশ ম্যাচের কারণে নয়। আমরা এত বেশি ক্রিকেট খেলেছি যে একারণেই ক্লান্তি অনুভব করছি।’

তিন সংস্করণ মিলিয়ে এ বছর দক্ষিণ আফ্রিকা ৩১ ম্যাচ খেলেছে। যার মধ্যে ১২টিতে খেলেছেন রাবাদা। এ বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। খুব বেশি ম্যাচও তাঁর খেলা হয়নি। এমনকি মাঝে আট মাস বিশ্রামও পেয়েছিলেন। তবু তাঁকে ক্লান্ত মনে হয়েছে। কারণ, পেসারদের লম্বা রানআপ নিতে হয়। তার ওপর থাকে গতি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...