শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্যচাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ ইয়াবা, যুবক আটক‎পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলমসাধারণ মানুষকে নিয়েই সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে হবে: আইসিটিমন্ত্রীমেক্সিকোর আপত্তিতে নিউইয়র্কের নিলাম থেকে সরানো হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্মআম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরুনিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তারমায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলরপ্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকুহারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ
বিজ্ঞাপন

বাংলাদেশ সিরিজে এখন দক্ষিণ আফ্রিকার তিন অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
বাংলাদেশ সিরিজে এখন দক্ষিণ আফ্রিকার তিন অধিনায়ক

বাংলাদেশ দলের চলতি দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশের তিন সংস্করণে তিন অধিনায়ক পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। চোটে পড়ায় টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন কেশব মহারাজ। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন বিয়র্ন ফরতেইন।

আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে তিন অধিনায়কের নাম ঘোষণা করেছে। একই সঙ্গে সেঞ্চুরিয়ন টেস্টে রাবাদার বদলি ক্রিকেটারের নামও জানিয়েছে সিএসএ। সেঞ্চুরিয়নে সোমবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে বাভুমার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি। জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটের জয়ের ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন বাভুমা। গত পরশু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়ে দিয়েছিল, সেঞ্চুরিয়নে খেলবেন না বাভুমা।

তাঁর জায়গায় সুযোগ পাওয়া মুথুসামি সর্বশেষ সাদা পোশাকে খেলেছেন গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে তাঁর একটি টেস্ট খেলার অভিজ্ঞতাও আছে। সেই ম্যাচে একমাত্র ইনিংসে অপরাজিত ৬৮ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট।

সফরকারী বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সে দুই সিরিজের দলও দিয়েছে তারা। ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন বাঁহাতি স্পিনার মহারাজ, টি-টোয়েন্টিতে বিয়র্ন ফরটুইন। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা লুঙ্গি এনগিডি ও এনরিখ নরকিয়া।

১, ৪ ও ৭ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। ডিসেম্বরেই গবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি তিনটি হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দল:মার্কোস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল:কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরতেইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুহান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল:বিয়র্ন ফরতেইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুহান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...