বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরের বিশেষ ভোটে সেরা রোনালদো

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরের বিশেষ ভোটে সেরা রোনালদো

লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নতুন এক সাফল্য পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ভোটে আর্জেন্টাইন মহাতারকাকে পেছনে ফেলেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম নির্বাচনের এই আয়োজনে প্রথম হয়েছে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স। দ্বিতীয় স্থানে রয়েছে মেসির রেকর্ডগড়া ২০১২ সাল। তবে এই স্বীকৃতি কোনো নতুন আনুষ্ঠানিক ট্রফি নয়, বরং সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশেষ ভোটের ফল।

বুধবার (২৮ অক্টোবর) ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভোটের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ বা সংক্ষেপে ‘বিওএটি’ (BOAT) নামের এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ ছিল অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী ১০ ফুটবল কিংবদন্তির। তাদের ক্যারিয়ারের সামগ্রিক অর্জন নয়, ব্যালন ডি’অরজয়ী নির্দিষ্ট বছরগুলোর পারফরম্যান্স বিবেচনায় পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পান সমর্থকেরা।

গত ১ অক্টোবর শুরু হওয়া ভোটাভুটি চলে ২৭ অক্টোবর পর্যন্ত। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে ছিলেন রোনালদো। গত ২০ অক্টোবর আয়োজকদের প্রকাশিত মধ্যবর্তী হিসাবে তার ২০০৮ সালের পারফরম্যান্সের পক্ষে পড়েছিল ৭৫ শতাংশ ভোট। বিপরীতে মেসির ২০১২ সালের পারফরম্যান্স পেয়েছিল ৯ শতাংশ ভোট। শেষ পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখে বিশেষ এই ভোটে জয়ী হন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো।

রোনালদোর যে মৌসুমটি সর্বোচ্চ সমর্থন পেয়েছে, সেটি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করার পাশাপাশি দলকে জেতান ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

সমর্থকদের ভোটে মেসিকে পিছনে ফেলেছেন রোনালদো।
সমর্থকদের ভোটে মেসিকে পিছনে ফেলেছেন রোনালদো।

সেই মৌসুমে শুধু প্রিমিয়ার লিগেই ৩১ গোল করেছিলেন রোনালদো। সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছিলেন গোল্ডেন বুট। একই সঙ্গে ইউরোপিয়ান গোল্ডেন শু-ও ওঠে তার হাতে। মস্কোয় চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও গোল করেছিলেন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড।

এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন রোনালদো। সেবার ভোটাভুটিতে তার পেছনে ছিলেন বার্সেলোনার লিওনেল মেসি ও লিভারপুলের ফার্নান্দো তোরেস। পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে আরও চারবার পুরস্কারটি জেতেন তিনি। সেই সাফল্য আসে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে।

এবারের বিশেষ ভোটে রোনালদোর ২০০৮ সালের পর দ্বিতীয় স্থান পেয়েছে মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী পারফরম্যান্স। ওই বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯১ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের সেই রেকর্ড এখনো অক্ষত। তা সত্ত্বেও সমর্থকদের এই ভোটে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্সকে ছাড়িয়ে যেতে পারেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...