বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

ওয়ারিকান পেরেছেন, তাইজুল-মিরাজরা পারবেন তো

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম
ওয়ারিকান পেরেছেন, তাইজুল-মিরাজরা পারবেন তো

প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৩ রান। মোহাম্মদ সালাহ উদ্দীন তাই সংবাদ সম্মেলনে ৪০০ রানের লক্ষ্যের কথা শুনিয়েছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের এই কথাকে বাস্তবে রূপ দিতে পারেনি ব্যাটাররা।

ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৭২ রানে। বড় সংগ্রহের ভীত পাওয়ার পরও স্বাগতিকেরা সালাহ উদ্দীনের কথা রাখতে পারেননি মূলত জোমেল ওয়ারিকানের ঘূর্ণি বোলিংয়ের কারণে। বাংলাদেশকে অলআউট করার পথে একাই ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার।

২১৩ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ৩ উইকেটের দুইটাই নেন ওয়ারিকান। আজ দিনের প্রথম ওভারেই সেঞ্চুরির তুলে নেন ৯৯ রানে ব্যাট করতে নামা সাদমান ইসলাম। প্রথম সেশনে বাংলাদেশের সুখস্মৃতি ওই ওতটুকুই। এরপরই ধস নামে স্বাগতিক শিবির।

সাদমানের বিদায়ের পর আর বেশিদূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজরা দায়িত্ব নিতে পারেননি। শেষের ব্যাটাররাও প্রতিরাধ গড়তে ব্যর্থ হয়েছেন। ফলাফল, শেষ ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ। গতকালের ২ উইকেটের সঙ্গে আজ আরও তিনটা ঝুলিতে পুরেন ওয়ারিকান। ৫ উইকেট নিতে তাঁর খরচ ৫৩ রান।

ওয়ারিকানের এমন বোলিংয়ের পর এবার নজর থাকবে বাংলাদেশের স্পিনারদের দিকে। একাদশে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে আছেন নাঈম হাসান। স্পিনারের আধিক্যই বলে দিচ্ছে, এই উইকেট বাড়তি সহায়তা পাবেন স্পিনাররা। এবার মিরাজ-তাইজুলরা সেই সুবিধা কাজে লাগাতে পারলেই হয়।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...