বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প
বিজ্ঞাপন

জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম
জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ

ভারতের বিপক্ষে ১৩ গোলের দুঃস্বপ্ন পেছনে ফেলে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। দেশের হকির পোস্টারবয় রাসেল মাহমুদ জিমির ক্যারিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে লড়াইটাও হলো সমানে সমান। তবে শেষ রক্ষা হয়নি; পেনাল্টি কর্নারের একটি আঘাতেই জাপানের কাছে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

পাঞ্জাবের মাঠে আজ রাউন্ড রবিন লিগে শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলার কৌশল বেছে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকিয়ে প্রথম আধঘণ্টা কোনো বিপদ ঘটতে দেননি আশরাফুল-রোমানরা। তবে বিরতির পর ম্যাচের ৪০ মিনিটে এসে ছন্দপতন ঘটে। জাপানের রাইকি ফুজিসিমা পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেও সেই গোল আর শোধ করা সম্ভব হয়নি।

ম্যাচটি ব্যক্তিগত অর্জনে স্মরণীয় হয়ে থাকবে জিমির জন্য। দেশের জার্সিতে দেড় শ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ায় খেলা শুরুর আগেই তাঁকে বিশেষ সংবর্ধনায় ভূষিত করে আয়োজক কমিটি।

টানা দুই ম্যাচ হারলেও স্কোরলাইন বলছে পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট। সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে এই জাপানের বিপক্ষেই ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...