বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

বাংলাদেশ ম্যাচের রেকর্ড ভেঙে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচে রেকর্ডের বন্যা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম
বাংলাদেশ ম্যাচের রেকর্ড ভেঙে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচে রেকর্ডের বন্যা

আফগানিস্তান-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ডের বন্যা

৪২৩ রান: আফগানিস্তান ৭ উইকেটে ২২১ রান করার পর জিম্বাবুয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ২০২ রানে আটকে গেছে। দুই দলের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটা। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এক ম্যাচের সর্বোচ্চ রানও এটা। এর আগে এই রেকর্ডটি হয়েছিল বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচে। গত বছর শারজাতেই বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪১১ রান হয়েছিল। সেই ম্যাচে ৩৯.৫ ওভার খেলা হয়েছিল।

৪০ বছর ১৮৮ দিন: শারজায় গত রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজা। ৪০ বছর ১৮৮ দিন বয়সী ‘বুড়ো’ জিম্বাবুয়ের ক্রিকেটার ৫৬ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। জিম্বাবুয়ের অধিনায়কের সেঞ্চুরিতে হারের ব্যবধানই কেবল কমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন রাজা। এর আগে এই কীর্তি গড়েছিলেন জিব্রাল্টারের অবিনাশ পাই। ২০২১ সালে বুলগেরিয়ার বিপক্ষে তিনি ৩৯ বছর ২৭২ দিন বয়সে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

১৪২ রান:আজমতউল্লাহ ওমরজাই-ইজাজ আহমদ আহমদজাই গত রাতে ষষ্ঠ উইকেটে ৫৯ বলে ১৪২ রানের জুটি গড়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ বা তার নিচের উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ জুটির রেকর্ডটি ছিল আন্দ্রে রাসেল-শারফেন রাদারফোর্ডের। ২০২৪ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ উইকেটে তাঁরা ১৩৯ রান যোগ করেছিলেন।

২২১/৭: শারজায় গতকাল জিম্বাবুয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাটিং পাওয়া আফগানিস্তান ৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে আফগানরা ৭ উইকেটে ২২১ রান করে ফেলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫ রানের কমে ৪ উইকেট হারানোর পর সর্বোচ্চ রানের রেকর্ড এখন আফগানিস্তানের। এর আগে এই কীর্তি ছিল ভারতের। ২০২৪ সালে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে ভারত ২২ রানে ৪ উইকেট হারানোর পরও স্কোরবোর্ডে ২১২ রান তুলেছিল। ভারতের স্কোর হয়েছিল ৪ উইকেটে ২১২।

১১৬ রান:জিম্বাবুয়ের বিপক্ষে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ওমরজাই ৫০ বলে ৫ চার ও ১২ ছক্কায় করেন ১১৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে এটা তৃতীয় সর্বোচ্চ ইনিংস। এই তালিকায় সবার ওপরে আছেন বেলজিয়ামের শাহরিয়ার বাট। ২০২০ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১২৫ রান করে অপরাজিত থাকেন। ২০২৫ সালে সার্বিয়ার বিপক্ষে স্লোভেনিয়ার ইজাজ আলী করেন ১১৮ রান।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...