বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

সাফে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রিতে ভাটা, এখনো অবিক্রীত ১৪ হাজার

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
সাফে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রিতে ভাটা, এখনো অবিক্রীত ১৪ হাজার

ঘরের মাঠে ৮ বছর পর সাফ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। তবে সময় যত ঘনিয়ে আসছে, টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা সেভাবে চোখে পড়ছে না। এর মধ্যেই গত পরশু থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। কিন্তু টিকিট বিক্রিতে এতটাই ভাটা যে দুই দিন পেরিয়ে গেলেও ফাঁকা রয়েছে দুই-তৃতীয়াংশ আসন। এক টিকিটে দুই খেলা দেখার সুযোগ মিললেও এখনো ১৪ হাজারের বেশি টিকিট অবিক্রিত।

অথচ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচগুলোতে টিকিট বিক্রি ছিল চোখে পড়ার মতো। গত বছর বাংলাদেশ–ভারত লড়াইয়ের টিকিট শেষ হয়ে যায় ছয় মিনিটেই। এবার অবশ্য এত দ্রুত মাঠে দর্শক টানতে না পারার কারণ হয়ে দাঁড়িয়েছে টিকিটের দাম। ভারত ম্যাচে সাধারণ গ্যালারির দাম ৪০০ টাকা হলেও এবার সাধারণ গ্যালারির একটি টিকিটের নির্ধারিত মূল্য ৯৯৯ টাকা। অনলাইনে কিনতে গেলে এর সঙ্গে আরও ৬৩ টাকা সার্ভিস চার্জ যোগ হচ্ছে। গ্যালারিতে বসে খেলা দেখতে একজন দর্শককে খরচ করতে হচ্ছে ১ হাজার ৬২ টাকা।

টিকিটের দামের পাশাপাশি অনলাইন কেনাকাটার অতিরিক্ত খরচ নিয়েও প্রশ্ন উঠছে। দর্শকদের জন্য টিকিটের দাম ৫০০ টাকা রাখার চেষ্টা করেছিলেন বলে দাবি মার্কেটিং স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের এক কর্মকর্তার। তাঁদের পরিকল্পনা ছিল, দিনে একটি ম্যাচের আয়োজন করে টিকিটের দাম কম রাখা। কিন্তু ভেন্যু ও আনুষঙ্গিক ব্যয়ের কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। ওই কর্মকর্তা বলেন, ‘টিকিটের দাম অবশ্যই বেশি কিন্তু আমাদের কিছু করার ছিল না। আমরা অনেক চেষ্টা করেছি এক দিন এক ম্যাচ রেখে টিকিট ৫০০ টাকা রাখার। ভেন্যু, অন্যান্য খরচ মিলিয়ে সম্ভব হয়নি।’

টিকিট বিক্রির হিসাবও এখনো পুরো স্টেডিয়ামকে অন্তর্ভুক্ত করছে না। জাতীয় স্টেডিয়ামের ভিআইপি বক্সের বেশ কিছু আসন করপোরেট প্রতিষ্ঠান, রেডবক্স, বাফুফে ও সাফের জন্য সংরক্ষিত। আপাতত বাংলাদেশ-ভুটান ও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে টিকিফাই।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...