বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম
অস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকা

কাগিসো রাবাদার আগুনঝরা বোলিংয়ে শুরু, শেষটা করলেন অফ স্পিনার সাইমন হারমার। দুজনের তোপে কেপটাউন টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে ১৭৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। এই জয়ের সুবাদে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেয়েছে তারা।

দিনের শুরুতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের কঠিন সমীকরণ থাকলেও উইকেট দেখে আশাবাদী হওয়ার সুযোগ ছিল। চতুর্থ দিন পিচে ব্যাটিং করা খুব কঠিন ছিল না। কিন্তু রাবাদার দুর্দান্ত প্রত্যাবর্তনে সেই আশায় দ্রুতই পানি পড়ে। দিনের প্রথম ওভারেই ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন তিনি। পরে নিজের প্রথম স্পেলে ট্রাভিস হেডকেও শিকার করেন এই পেসার। পাঁচ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতে তুলে দেন রাবাদা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...