বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

দিল্লির দূষণে ভারতের ম্যাচ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
দিল্লির দূষণে ভারতের ম্যাচ নিয়ে শঙ্কা

এ বিষয়ে ক্রিকবাজকে সংশ্লিষ্ট এক সূত্র বলেন, ‘সংস্কারকাজের চেয়েও দিল্লির একিউআইয়ের কারণে আমরা ম্যাচটি সরিয়ে নেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’

দিল্লিতে বায়ুদূষণের কারণে ক্রিকেটারদের ভোগান্তির পুরোনো অভিজ্ঞতাও রয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার একটি টেস্ট ম্যাচে বায়ুদূষণের কারণে শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারকে মাঠে বমি করতে দেখা গিয়েছিল। ডিডিসিএ এবার সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চায়। এ কারণে আগামী বছর অন্য কোনো সময়ে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।

ভারত ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ১৩ ডিসেম্বর দিল্লিতে হওয়ার কথা। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে এবং তৃতীয় ম্যাচ ১৯ ডিসেম্বর আহমেদাবাদে নির্ধারিত রয়েছে। দিল্লি থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হলে বিসিসিআইকে নতুন করে সিরিজের সূচি সাজাতে হবে।

এর আগে ম্যাচটির ভেন্যু পরিবর্তনের খবর নাকচ করে দিয়েছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। গত ১২ অক্টোবর তিনি জানিয়েছিলেন, দিল্লি থেকে ম্যাচটি আহমেদাবাদে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত বোর্ড নেয়নি।

সাইকিয়া বলেছিলেন, ‘দিল্লিতে নির্ধারিত ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচটি আহমেদাবাদে সরিয়ে নেওয়া হতে পারে, এমন প্রতিবেদন সঠিক নয়। বিসিসিআই এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। সূচি সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য আমরা সংবাদমাধ্যমের সহকর্মীদের বিসিসিআইয়ের আনুষ্ঠানিক যোগাযোগের ওপর নির্ভর করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এটিও মনে রাখা প্রয়োজন, দ্বিপক্ষীয় ম্যাচগুলো মূলত একটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই বরাদ্দ দেওয়া হয়।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...