বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

বাংলাদেশের স্পিনারদের কীভাবে সামলেছে ওয়েস্ট ইন্ডিজ, রহস্য জানালেন কোচ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
বাংলাদেশের স্পিনারদের কীভাবে সামলেছে ওয়েস্ট ইন্ডিজ, রহস্য জানালেন কোচ

মিরপুরের ঘূর্ণি উইকেটে বেশির ভাগ সময় যখন দলগুলো রক্ষণাত্মক ব্যাটিং করে, ওয়েস্ট ইন্ডিজ খেলেছে রক্ষণাত্মক-আক্রমণাত্মকের মিশেলে।৪১৫ রানের মধ্যে ২২০ রানই করেছে বাউন্ডারিতে। ৪৬ চার ও ৬ ছক্কা রয়েছে তাদের ইনিংস। দুই ইনিংসে তিনটি করে ছক্কা মেরেছে ক্যারিবীয়রা। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই চার মেরেছে ২০টি। ভালো বলগুলোকে যেমন সমীহ করেছেন, তেমনি বাজে বলগুলোকে উইন্ডিজ ব্যাটাররা খেলেছেন সাবলীলভাবে।

বাংলাদেশ সফরে আসার আগে উইন্ডিজ চেন্নাইতে যে ক্যাম্প করেছিল, সেটা অনেক বেশি সহায়তা করেছে বলে মনে করেন রেইফার। উইন্ডিজ ব্যাটিং কোচ বলেন, ‘আসলে আমরা এই ম্যাচের জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম, সেটাই মূল ব্যাপার। গত এক বছর ধরে এবং চেন্নাইতে দুই সপ্তাহ ধরে আমরা যে বিষয়গুলো অনুশীলন করেছি, ছেলেরা মাঠে সেগুলোর যথাযথ প্রয়োগ ঘটিয়েছে—এটি দেখে সত্যিই খুব ভালো লেগেছে। আমরা ব্যাটিং স্পিন, স্ট্রাইক রোটেট করা এবং বাউন্ডারি অপশন নিয়ে অনেক কাজ করেছি। আপনারা দেখেছেন ছেলেরা সুইপ, রিভার্স সুইপ খেলেছে, শট খেলেছে, ড্রাইভ করেছে এবং বল ব্লক করেছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেভাবে আমরা রান তাড়া করেছি, আমাদের আত্মবিশ্বাস, এবং স্পিন বোলিংয়ের বিপক্ষে ভালো খেলার যোগ্যতা—এসব দেখে মনে হয়েছে আমাদের ব্যাটিং গ্রুপ স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সত্যিই অনেক উন্নতি করেছে।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...