বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুনশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’
বিজ্ঞাপন

‘এমন ম্যাচ জেতার সামর্থ্য শুধু রিয়ালেরই আছে’

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
‘এমন ম্যাচ জেতার সামর্থ্য শুধু রিয়ালেরই আছে’

ইয়ান দিয়োমান্দেকে ডান প্রান্তে খেলানোর পেছনে ভিনিসিয়ুস জুনিয়রের কোনো ভূমিকা নেই বলে জানালেন মরিনিও। তাঁর মতে, দুই প্রান্তেই খেলার সামর্থ্য নিয়ে রিয়াল মাদ্রিদে এসেছেন দিয়োমান্দে।

মরিনিও বলেন, ‘ভিনিসিয়ুস কোনো কিছু ঘটায়নি। দিয়োমান্দে রিয়াল মাদ্রিদে এসেছে দুই প্রান্তেই খেলতে পারার জন্য, শুধু একটি প্রান্তে নয়। সে যে প্রান্তেই খেলুক, তার কোনো পার্থক্য হয় না। এতে তার কিছুই পরিবর্তন হয় না।’

ভিনিসিয়ুসের ক্ষেত্রে ডান হাত বেশি ব্যবহার করতে হবে, নাকি বাঁ হাত, এমন প্রশ্নে মজার ছলে উত্তর দেন মরিনিও। রিয়াল কোচ বলেন, ‘কোনটা ভালো হাত আর কোনটা খারাপ? ডান হাতটাই কি ভালো? আমি বলব, ৮০ শতাংশ ডান হাত আর ২০ শতাংশ বাঁ হাত।’

রেসিং সান্তান্দারের বিপক্ষে লিগ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের আদায় করা পেনাল্টি নিয়েও কথা বলেছেন মরিনিও। স্প্যানিশ রেফারিদের অনুষ্ঠান তিয়েম্পো দে রেভিসিওন ওই পেনাল্টি দেওয়া উচিত হয়নি বলে স্বীকার করার পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।

মরিনিওর মতে, ওই সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, পয়েন্টের হিসাবে এই সিদ্ধান্তের কোনো প্রভাব নেই। এমন একটি ম্যাচ, যেখানে এই পেনাল্টি না পেলেও আমরা তিন, চার কিংবা পাঁচ গোলের ব্যবধানে জিততাম। আমাদের যদি আরও গোল করার প্রয়োজন হতো, তাহলে আমরা আরও গোল করতাম। কিন্তু দল আর বেশি গোল করতে চায়নি।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...