বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!
বিজ্ঞাপন

নিউ জিনসের চুক্তি ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
নিউ জিনসের চুক্তি ঘিরে বিতর্ক

হাইব ও অ্যাডরের আত্মপক্ষ সমর্থন

প্রতিবেদন প্রকাশের পর আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিয়েছে হাইব ও অ্যাডর। তাদের দাবি, চুক্তিগুলো শিশু সুরক্ষা আইন মেনেই করা হয়েছে। লেবেলটি জানায়, ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শিল্পী, তাঁদের অভিভাবক এবং আইনজীবীদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই চুক্তিটি করা হয়।

প্রেমের সম্পর্কের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে অ্যাডর জানায়, শিল্পীদের বিতর্ক থেকে দূরে রাখতেই অভিভাবকদের সম্মতিতে এই শর্ত যুক্ত করা হয়েছিল। জোর করে প্লাস্টিক সার্জারি করানোর অভিযোগও অস্বীকার করেছে হাইব। এ ছাড়া এআই ক্লোন তৈরির প্রসঙ্গে তারা জানায়, ব্যক্তিগত সম্মতি ছাড়া শিল্পীদের চেহারা বা কণ্ঠস্বর ব্যবহারের কোনো পরিকল্পনা তাদের নেই।

আইনি লড়াই এবং বর্তমান পরিস্থিতি

২০২২ সালে আত্মপ্রকাশের পরই আলোচনায় আসে নিউ জিনস। কিন্তু ২০২৪ সালে হাইব ও অ্যাডরের সাবেক সিইও মিন হি-জিনের দ্বন্দ্বের জেরে ব্যান্ডের কার্যক্রমে ভাটা পড়ে। একই বছরের নভেম্বরে চুক্তিভঙ্গের অভিযোগ এনে লেবেল ছাড়ার ঘোষণা দেন ব্যান্ডের সদস্যরা। তবে অ্যাডর এর বিরোধিতা করে মামলা করলে ২০২৫ সালে সিউলের আদালত লেবেলের পক্ষেই রায় দেন। বর্তমানে ব্যান্ডের চার সদস্য মিনজি, হানি, হ্যারিন ও হেইন ফিরে এলেও ড্যানিয়েলের ফেরা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...