বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাচ্ছেন না যারা

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম
মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাচ্ছেন না যারা

আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা চলতি বছরের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। তবে এইচএসসি পরীক্ষায় এক বা দুটি বিষয়ে ফেল করা যারা মানোন্নয়ন পরীক্ষা দেবেন, তারা এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এক বা দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর থেকে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর হলে মধ্য নভেম্বরেই আবেদনপ্রক্রিয়া শুরু হবে। মানোন্নয়ন পরীক্ষা শুরুর আগেই ভর্তি আবেদনের সময় শেষ হয়ে যাবে।

আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় ঠাকুরগাঁও ও নরসিংদীর দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ যুক্ত হচ্ছে। এগুলোর প্রতিটিতে ৫০টি করে আসন থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত। আগামী দুই-তিন দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

আসনসংখ্যা নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা হতে পারে এবং এরপর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...