জেনেভায় পুরস্কার জিতল ‘অ্যানি’

অ্যানি সিরিজ দিয়ে পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে দর্শকের সামনে আসছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। মিনি সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ।
মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল ও অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু ও আলী আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার। নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি। নির্মাতা জানিয়েছেন শিগগির ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে অ্যানি।
বিনোদন থেকে আরও পড়ুন

