জাপান প্রাইজে বাংলাদেশের দুই তথ্যচিত্র

বাংলাদেশের দু্ই তথ্যচিত্র ছাড়া প্রপোজাল পিচের চূড়ান্ত পর্বের জন্য ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে একটি করে প্রজেক্ট নির্বাচিত হয়েছে।
এ বছর বেস্ট ওয়ার্ক ক্যাটাগরিতে জাপান প্রাইজ জিতেছে আয়ারল্যান্ডের ‘ম্যাডি প্লাস ট্রিগস ডগস উইদ জবস’; তাইওয়ানের ‘পাই পাই টাইফুনস কামিং’; গ্রিস, ফ্রান্স ও ডেনমার্কের যৌথ প্রযোজনা ‘বাগবয়’ এবং ডেনমার্ক ও চেক রিপাবলিকের ‘মি. নোবডি এগেইনস্ট পুতিন’। অ্যাওয়ার্ড অব অনারস জিতেছে যুক্তরাজ্যের ‘মিক্সমাপস দ্য হারি আপ স্যান্ডউইচ’; অস্ট্রেলিয়ার ‘রেপ্লিকা’; জাপান ও সুইজারল্যান্ডের ‘কালারফুল: ফ্রেন্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। স্পেশাল প্রাইজ পেয়েছে অস্ট্রেলিয়ার ‘টেলস ফ্রম কোয়ার্টার সাবার্বিয়া মুনফিশ’।
১৬ থেকে ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হবে জাপান প্রাইজ ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রপোজাল পিচ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণকে উৎসাহিত করতে ১৯৬৫ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে এনএইচকে। এ বছর ৫৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ৪১৩টি কনটেন্ট ও প্রস্তাবনা জমা পড়েছিল।

