বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

জীবনে প্রথমবার নোয়াখালী যাচ্ছেন কেয়া পায়েল

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
জীবনে প্রথমবার নোয়াখালী যাচ্ছেন কেয়া পায়েল

অভিনেত্রী কেয়া পায়েল তার ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যস্ত সময় পার করছেন এখন। নাটক, মডেলিং, ইন্টারভিউ, ব্র্যান্ড প্রমোশন ও ব্যবসা নিয়ে ব্যস্ততা তার। কেয়া বর্তমানে নাটকে অভিনয় একদম বেছে বেছে করছেন।

এ নিয়ে এশিয়া পোস্টের বিনোদনভিত্তিক অনুষ্ঠান এপি গ্ল্যামার-এ এসে তিনি বলেন, ‘একটি সময় টানা শুটিং করতাম। বিভিন্ন ধরনের গল্পে তখন কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়িয়ে নিয়েছি। এরপর মনে হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের প্রতি আমার দায়িত্ববোধ বেড়েছে। তাদের আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার এখনই সময়। সেই জায়গা থেকে গল্প নির্বাচনে আরও বেশি সচেতন হওয়া এবং বেছে কাজ করা।’

নাটকে কেয়া পায়েল ব্যস্ততা কিছুটা কমালেও বেড়েছে তার প্রমোশনের কাজ। সেই সূত্রে ঢাকা ও ঢাকার বাইরে তাকে প্রতিনিয়ত বিভিন্ন প্রমোশনে যেতে হয়। এবার তিনি নোয়াখালী যাচ্ছেন, যা তার জীবনে প্রথমবার। নোয়াখালী যাওয়া নিয়ে কেয়া পায়েল একটি ভিডিও প্রকাশ করে বলেন, ‘কেমন আছেন নোয়াখালীর জনগণ? আমি কেয়া পায়েল প্রথমবারের মতো ১১ নভেম্বর আপনাদের জেলায় আসছি। দেখা হবে।’

সম্প্রতি অভিনেতা আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে কেয়া পায়েলকে। জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামে চরকির এই অরিজিনাল ওয়েব ফিল্মটি মুক্তি পায় ৮ অক্টোবর।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...