বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

দুবাইয়ে নিজের নামে ভবন উদ্বোধনে নেচে মাতালেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
দুবাইয়ে নিজের নামে ভবন উদ্বোধনে নেচে মাতালেন শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খানের উপস্থিতি মানেই বাড়তি উন্মাদনা। এবার দুবাইয়ে নিজের নামে নির্মিত বিলাসবহুল আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে দর্শকদের চমকে দিলেন এই অভিনেতা। নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’র তালে মঞ্চে নাচতে দেখা যায় তাকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও।

গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘শাহরুখজ রেসিডেন্সেস’। ৫৬ তলাবিশিষ্ট এই বিলাসবহুল আবাসিক ভবনটির নামকরণ করা হয়েছে বলিউড বাদশার নামেই। উদ্বোধনী আয়োজনে শাহরুখ খানের পাশাপাশি উপস্থিত ছিলেন তার স্ত্রী গৌরী খান, নির্মাতা করণ জোহরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে শাহরুখের অভিনীত নতুন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতে শুরু করে। গান শুনে আর নিজেকে মঞ্চে আটকে রাখতে পারেননি অভিনেতা। গানের তালে নাচতে শুরু করেন তিনি। প্রিয় তারকাকে এভাবে নাচতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত ভক্ত ও দর্শকেরা। একপর্যায়ে নিজের চিরচেনা ভঙ্গিতেও ভক্তদের সামনে হাজির হন শাহরুখ।

শাহরুখের এই নাচের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে নতুন সিনেমার গানে অভিনেতার এমন উপস্থিতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

গত ২ নভেম্বর নিজের জন্মদিন উপলক্ষে ‘তু মিল যায়ে’ গানটি প্রকাশ করেন শাহরুখ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। রোমান্টিক আবহ, সুর এবং দুই তারকার পর্দার রসায়ন গানটিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

তবে গানটিতে শুধু প্রেমের আবহ নয়, রয়েছে অ্যাকশন ও সহিংসতার ইঙ্গিতও। সিনেমার মূল গল্পের সঙ্গে যুক্ত একটি গোপন মিশনের আভাস পাওয়া যায় এতে। বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে ধারণ করা দৃশ্য এবং শাহরুখ-দীপিকার নাচ ও রসায়ন দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর কথা।

এদিকে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে আগে থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মাসহ অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার গান নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি দুবাইয়ের মঞ্চে শাহরুখের নাচও নতুন করে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে।

সূত্র: এনডিটিভি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...