গুঞ্জন উসকে দিলেন শাকিব

বছর ঘুরতেই আবারও একই গুঞ্জন ডালপালা মেলেছে। গত অক্টোবরে নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এর ঘোষণার পর নতুন করে এই খবর ছড়িয়ে পড়ে। তবে এবার হানিয়া আমির নয়, শোনা যাচ্ছে পাকিস্তানের আরেক অভিনেত্রী কিনজা হাশমির নাম। আর এবারও সেই গুঞ্জন উসকে দিলেন খোদ শাকিব খান।
গত বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকাই সিনেমায় পাকিস্তানি নায়িকার অভিনয়ের ইঙ্গিত দেন তিনি। শাকিব বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন।’
পাকিস্তানি নায়িকার কথা জানালেও তাঁর নাম প্রকাশ করেননি শাকিব। এমনকি কোন সিনেমা বা পরিচালকের প্রজেক্ট, সেটিও পরিষ্কার করেননি। ফলে বিষয়টি এখনো কিছুটা ধোঁয়াশাই রয়ে গেছে।
বিনোদন থেকে আরও পড়ুন

