শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদের পরিচিতি, সুনাম ও সুখ্যাতি শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেমন নানা মনোবাসনা নিয়ে এখানে আসেন, তেমনি বিদেশ থেকেও অনেকে আসেন। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন, অন্যান্য ধর্মের অনুসারীরাও দান করতে আসেন।

তিনি বলেন, সময়ের প্রয়োজনে পাগলা মসজিদের সম্প্রসারণ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিদিন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের আগমন এবং ধর্মীয় কার্যক্রম, বিশেষ করে নামাজ আদায়ের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা নিরসনে মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই পাগলা মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে।

মাজহারুল ইসলাম আরও বলেন, পাগলা মসজিদে একটি মাদ্রাসাও রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...