বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

ভিকির সাইকোলজিক্যাল থ্রিলার ‘খলনায়ক’-এ নিশো-চঞ্চল-তমা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম
ভিকির সাইকোলজিক্যাল থ্রিলার ‘খলনায়ক’-এ নিশো-চঞ্চল-তমা

ছোট পর্দা ও ওয়েব কনটেন্টে নিজের নির্মাণশৈলীর জন্য আলাদা পরিচিতি তৈরি করেছেন ভিকি জাহেদ। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই নির্মাতার। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটিতে অভিনয় করছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

‘খলনায়ক’-এর কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। নারীপ্রধান চরিত্রে থাকছেন তমা মির্জা। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুশার খান ও সেন্টু। বিশেষ একটি চরিত্রে থাকছেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভট। প্রোডাকশন ডিজাইন ও আর্ট ডিরেকশনে কাজ করছেন ভারতের শিল্প নির্দেশক শিবাজী পাল।

নিজের প্রথম সিনেমা নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘খলনায়ক’ শুধু একটি গল্প নয়, মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার চিত্রায়ণ। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণশৈলী- সব ক্ষেত্রেই দর্শকেরা ভিন্নতা দেখতে পাবেন। নিশো ও চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাকে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন তিনি।

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে আফরান নিশো বলেন, ভিকি জাহেদের গল্প বলার ধরন অন্যদের চেয়ে আলাদা। চিত্রনাট্য শোনার পর তাঁর কাছে গল্পটিকে মনস্তাত্ত্বিকভাবে আকর্ষণীয় মনে হয়েছে। চঞ্চল চৌধুরীও জানিয়েছেন, সিনেমাটির জটিল ও মনস্তাত্ত্বিক চরিত্রটি তাঁকে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও উপভোগ্য বলে উল্লেখ করেন এই অভিনেতা।

প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘খলনায়ক’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, দর্শকদের জন্য বিশ্বমানের সাইকোলজিক্যাল থ্রিলার নির্মাণের পরিকল্পনা থেকেই সিনেমাটি তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, ‘খলনায়ক’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। সিনেমাটির মুক্তির তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...