বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি
বিজ্ঞাপন

স্থানীয়দের আপত্তির মুখে কেটি পেরির স্বপ্নের প্রজেক্ট

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ এএম
স্থানীয়দের আপত্তির মুখে কেটি পেরির স্বপ্নের প্রজেক্ট

স্থানীয় বাসিন্দারা কেটি পেরির দাতব্য কাজের প্রশংসা করলেও, নিজেদের আবাসিক এলাকায় এত বড় প্রকল্প মেনে নিতে নারাজ। পিটিশনে দাবি করা হয়েছে, ক্যালিফোর্নিয়ার এই এলাকা দাবানলপ্রবণ হওয়ায় যেকোনো জরুরি অবস্থায় একসঙ্গে এত মানুষের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া কঠিন হতে পারে। এ ছাড়া এ ধরনের একটি প্রজেক্ট চালু হলে সেখানে প্রতিনিয়ত গাড়ি ও মানুষের আনাগোনা বাড়বে, যার ফলে চরম যানজট ও মাত্রাতিরিক্ত শব্দদূষণের শিকার হবেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, এখানে বিভিন্ন কনসার্ট বা বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। এতে এলাকাটি তার আবাসিক সৌন্দর্য হারিয়ে পুরোপুরি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।

তবে কেটি পেরির ফাউন্ডেশনের দাবি, পুরো জায়গার মাত্র ৩ শতাংশে স্থাপনা থাকবে, বাকি ৯৭ শতাংশই উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ হিসেবে সংরক্ষিত রাখা হবে। ফায়ার সেফটি ও শব্দদূষণ রোধে বিশেষজ্ঞ এবং অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই পরিকল্পনা সাজানো হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...