বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

পাতলা গড়নের মানুষেরও কেন প্রিডায়াবেটিস হয়

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
পাতলা গড়নের মানুষেরও কেন প্রিডায়াবেটিস হয়

শারীরিক পরিশ্রমের অভাব: দীর্ঘ সময় বসে থাকা এবং নিয়মিত ব্যায়াম না করার কারণে শরীরের কোষ ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়তে পারে। এতে রক্তে শর্করার মাত্রা বাড়ার আশঙ্কা থাকে।

উচ্চ রক্তচাপ ও রক্তে চর্বির অস্বাভাবিক মাত্রা:উচ্চ রক্তচাপ এবং রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের অস্বাভাবিক মাত্রা বিপাকীয় সমস্যার সঙ্গে সম্পর্কিত। এসব সমস্যা থাকলে প্রিডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিডায়াবেটিসের লক্ষণ কী

প্রিডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত স্পষ্ট কোনো লক্ষণ দেখা যায় না। ফলে অনেকে বুঝতে পারেন না যে তাঁদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। বাইরে থেকে সুস্থ দেখালেও শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে।

তাই পরিবারের কারও টাইপ ২ ডায়াবেটিস থাকলে, পেটে অতিরিক্ত চর্বি জমলে, শারীরিক পরিশ্রম কম হলে কিংবা উচ্চ রক্তচাপ ও রক্তে চর্বির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে রক্তে শর্করা পরীক্ষা করা উচিত।

যেভাবে প্রিডায়াবেটিস শনাক্ত করবেন

প্রিডায়াবেটিস শনাক্ত করতে কয়েকটি পরীক্ষা করা হয়।

খালি পেটে রক্তে শর্করা পরীক্ষা: রাতে নির্দিষ্ট সময় না খেয়ে থাকার পর রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা হয়।

এইচবিএ১সি পরীক্ষা:দুই থেকে তিন মাসে রক্তে শর্করার গড় মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট: নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ পান করার পর রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা হয়। এতে শরীর গ্লুকোজ কতটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে, তা বোঝা যায়।

ঝুঁকি কমাতে যা করবেন

প্রিডায়াবেটিসের ঝুঁকি কমাতে নিয়মিত হাঁটা ও অন্যান্য শারীরিক কার্যক্রমের অভ্যাস গড়ে তুলুন। ভাত বা রুটি পরিমিত পরিমাণে খাওয়ার পাশাপাশি শাকসবজি, ডাল, ডিম, মাছ এবং অন্যান্য পুষ্টিকর খাবার রাখুন খাদ্যতালিকায়। মিষ্টি পানীয় ও অতিরিক্ত চিনি গ্রহণ কমান। দীর্ঘ সময় একটানা বসে না থেকে মাঝেমধ্যে উঠে হাঁটুন।

শরীরের ওজন স্বাভাবিক থাকলেও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। তবে মনে রাখতে হবে, প্রিডায়াবেটিসের ঝুঁকি শুধু ওজন দেখে নির্ধারণ করা যায় না। প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করা পরীক্ষা করানোই ঝুঁকি শনাক্ত করার কার্যকর উপায়।

লিনা আকতার,পুষ্টিবিদ, রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...