বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

শিশুর হাতে স্মার্টফোন: চোখের জন্য কতটা ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
শিশুর হাতে স্মার্টফোন: চোখের জন্য কতটা ঝুঁকিপূর্ণ

চোখ শুষ্ক হয়ে যাওয়া

স্বাভাবিক অবস্থায় আমরা নিয়মিত চোখের পলক ফেলি। কিন্তু স্মার্টফোনে ভিডিও দেখা বা গেম খেলার সময় পলক ফেলার হার কমে যায়। ফলে চোখের পানির স্তর দ্রুত শুকিয়ে চোখ জ্বালাপোড়া, লাল হওয়া, খচখচ করা কিংবা অতিরিক্ত পানি পড়ার মতো সমস্যা হতে পারে।

মায়োপিয়া বা দূরের বস্তু ঝাপসা দেখা

শিশুদের মধ্যে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টির সমস্যা বিশ্বব্যাপী বাড়ছে। মায়োপিয়া হলে দূরের বস্তু স্পষ্ট দেখা যায় না। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় কাছের জিনিসে মনোযোগ দেওয়া এবং ঘরের বাইরে কম সময় কাটানোর সঙ্গে মায়োপিয়ার ঝুঁকির সম্পর্ক রয়েছে। তবে শুধু স্মার্টফোন ব্যবহারের কারণেই মায়োপিয়া হয়, সরাসরি এমন সিদ্ধান্ত দেওয়া যায় না। বংশগত কারণও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঘুমের ব্যাঘাত

রাতে ঘুমানোর আগে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার শিশুর স্বাভাবিক ঘুমের ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। পর্দার আলো এবং উত্তেজনাপূর্ণ ভিডিও বা গেম শিশুর ঘুমিয়ে পড়তে দেরি হওয়ার অন্যতম কারণ। পর্যাপ্ত ঘুমের অভাব শিশুর মনোযোগ, আচরণ ও সামগ্রিক সুস্থতায় প্রভাব ফেলতে পারে।

স্মার্টফোন কি চোখের স্থায়ী ক্ষতি করে

অনেক অভিভাবক মনে করেন, মোবাইল ফোনের আলো সরাসরি চোখের রেটিনা নষ্ট করে দেয়। তবে সাধারণ ব্যবহারে স্মার্টফোনের পর্দার আলো চোখের স্থায়ী ক্ষতি করে; এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। মূল উদ্বেগের বিষয় হলো, দীর্ঘ সময় কাছের পর্দায় তাকিয়ে থাকা, চোখের ক্লান্তি, ঘুমের ব্যাঘাত এবং বাইরের কার্যক্রম কমে যাওয়া।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিশুর কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করা উচিত

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের পরামর্শ অনুযায়ী, দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ভিডিও কল ছাড়া স্ক্রিন ব্যবহার যথাসম্ভব এড়ানো উচিত। দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন সর্বোচ্চ এক ঘণ্টা মানসম্মত স্ক্রিন কনটেন্টের পরামর্শ দেওয়া হয়। বড় শিশুদের ক্ষেত্রে বয়স, পড়াশোনা, ঘুম ও শারীরিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্ক্রিন ব্যবহারের সীমা নির্ধারণ করা জরুরি।

শিশুর চোখ ভালো রাখতে অভিভাবকের করণীয়

শিশুর চোখের সুরক্ষায় কয়েকটি অভ্যাস গুরুত্বপূর্ণ। এগুলো হলো

  • ২০-২০-২০ নিয়ম অনুসরণ করতে উৎসাহিত করুন। প্রতি ২০ মিনিট স্ক্রিন ব্যবহারের পর অন্তত ২০ সেকেন্ড ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকাতে হবে।
  • মোবাইল চোখের খুব কাছে ধরে ব্যবহার করতে দেওয়া যাবে না। স্ক্রিন অন্তত ৩০ সেন্টিমিটার দূরে রাখার চেষ্টা করতে হবে।
  • প্রতিদিন পর্যাপ্ত সময় বাইরে খেলাধুলার সুযোগ দিতে হবে। দিনের আলোয় বাইরের কার্যক্রম শিশুদের মায়োপিয়ার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
  • ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্মার্টফোন ব্যবহার বন্ধ রাখা ভালো। পাশাপাশি অপ্রয়োজনীয় স্ক্রিন ব্যবহারের পরিবর্তে বই পড়া, ছবি আঁকা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

কখন চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেবেন

শিশু বারবার চোখ কচলালে, চোখের খুব কাছে বই বা মোবাইল ধরলে, দূরের লেখা দেখতে অসুবিধা হলে, ঘন ঘন মাথাব্যথা হলে কিংবা চোখ ট্যারা করে তাকালে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে পূর্ণাঙ্গ চক্ষু পরীক্ষার মাধ্যমে সমস্যার কারণ নির্ণয় করতে হবে।

ডা. মো. আরমান হোসেন রনি,কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...