হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৯৮৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৫৫র। আর ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৫ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

