বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর উপাচার্য অধ্যাপক জে. এম. এ. হান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ রিসার্চের অধ্যাপক এবং এসিআরওএসএস-বিডি প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক রড এস টেইলর এবং পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ও এসিআরওএসএস-বিডি প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক ইমরান বি. চৌধুরী। তাঁদের উপস্থাপনায় হৃদ্রোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের জন্য একটি সাশ্রয়ী, সাংস্কৃতিকভাবে উপযোগী এবং হোম-বেইজড (বাসা থেকে) কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেখানে মানসিক স্বাস্থ্য সহায়তাকেও অন্তর্ভুক্ত করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল প্রফেসর ডা. এ কে আজাদ খান (সভাপতি, বিএডিএএস), অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন (সভাপতি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি), এবং অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী (উপাচার্য, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি)। তাঁরা সবাই হৃদ্রোগ ব্যবস্থাপনায় বহুমুখী সহযোগিতা এবং একটি কার্যকর পুনর্বাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
আন্তর্জাতিক অংশীদারিত্ব ও সহযোগিতা
এসিআরওএসএস-বিডি প্রজেক্টটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ (এনআইএইচআর)-এর অর্থায়নে পরিচালিত একটি পাঁচ বছরের আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি। এই প্রজেক্টে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। এ ছাড়া, বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার হিসেবে সহযোগিতা করছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের এবং পাকিস্তান ইনস্টিটিউট অব লিভিং অ্যান্ড লার্নিং (পিআইএলএল) সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।
স্টেকহোল্ডার এই সভা দেশের জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সঙ্গে প্রকল্পের লক্ষ্যকে সামঞ্জস্যপূর্ণ করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত করা হচ্ছে।

