ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৬০ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসের প্রথম ১২ দিনেই ৬২ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

